শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ চাষ উচ্ছেদ

    উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ চাষ উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে ছড়ার পানির প্রবাহ আটকিয়ে অবৈধভাবে মাছ চাষ করছিল একটি সিন্ডিকেট। অভিযান পরিচালনা করে ছড়ার বাঁধ কেটে মাছের ঘের উচ্ছেদ করে দিয়েছে বন বিভাগ। উম্মুক্ত করা হয় ছড়ার পানির প্রবাহ। 

    সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের খুরুইল্লাঝিরি ও হরিণমারা এলাকায় এ অভিযান চালানো হয়। 

    বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান। 

    তথ্য পেয়ে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি সঙ্গীয় বনকর্মী ও সিপিজি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধ কেটে দেন। 

    এ ঘটনার সাথে জড়িত স্থানীয় মৃত ফরিদ আলমের ছেলে আব্দুল্লাহকে অভিযুক্ত  হিসেবে শনাক্ত করা হয়।

    রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান  বলেন, সংরক্ষিত বনে পানির প্রবাহ আটকিয়ে মাছ চাষের কোনো সুযোগ নেই। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন