শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জে ২৭ শিক্ষার্থী সরকারি বৃত্তি পেলো

    রামগঞ্জে ২৭ শিক্ষার্থী সরকারি বৃত্তি পেলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক প্রতিষ্ঠান থেকেই ২৭ জন শিক্ষার্থী সরকারী বৃত্তি লাভ করেছে।

    জানা গেছে, রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের অজপাড়া গায়ে ক্যাডেট আদলে প্রতিষ্ঠিত ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমি থেকে ২০২৫ইং সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৪জন পরীক্ষার্থীর মাঝে ২৭জনই সরকারি বৃত্তি লাভ করেছে।

    ২০১৭ইং সনে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই শতভাগ পাশের হার অর্জন করা সহ লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ ইং সনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ৬৪জন অংশগ্রহণ করে। ৬৪জন শিক্ষার্থীর মধ্যে ৪২জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।

    এছাড়া ২০২৪ ইং সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয়স্থান অর্জনসহ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের পদকে ভূষিত হয়।

    ২০২৫ইং সনের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২১জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ট্যালেন্টপুল সহ ৯জন, মানবিক বিভাগ থেকে ৫জন শিক্ষার্থীর মধ্যে ৫জনই ও বিজ্ঞান বিভাগের ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৩জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করে।

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া উক্ত একাডেমির ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন