মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মুখরোচক চালতার আচার বানানোর সহজ রেসিপি

    মুখরোচক চালতার আচার বানানোর সহজ রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চালতার মুখরোচক আচার তৈরি করে সংরক্ষণ করা যায় অনেকদিন। মুখি রুচি বাড়াতেও এই আচারের জুড়ি নেই। চলুন জেনে নেওয়া যাক চালতার আচার তৈরির রেসিপি

    তৈরি করতে যা লাগবে

    চালতা- ১টি

    রসুন কুচি- ২ কোয়া

    পাঁচফোড়ন- ২ চা চামচ

    হলুদ- আধা চা চামচ

    সরিষার তেল- ১/৩ কাপ

    শুকনা মরিচ- ৫/৬টি

    চিনি- পরিমাণমতো

    লবণ- স্বাদমতো।

    যেভাবে তৈরি করবেন

    চালতার খোসা ছাড়িয়ে টুকরা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে হলুদ ও লবণ দিন। এবার তাতে চালতার টুকরা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পানি ছেঁকে চালতাগুলো ঠান্ডা করে থেঁতলে নিন। পাঁচফোড়ন ও শুকনা মরিচ হালকা টেলে নিয়ে আধাভাঙা করে গুঁড়া করুন। আচার তৈরির কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। এবার তাতে মরিচ ও পাঁচফোড়নের গুঁড়া দিন। এরপর দিয়ে দিন চালতার টুকরাগুলো। পরিমাণমতো চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ