বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ডিএসইতে লেনদেনের গতি বাড়লো, সূচকও উত্থানে

ডিএসইতে লেনদেনের গতি বাড়লো, সূচকও উত্থানে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শেয়ার বাজারে উত্থানের সঙ্গে লেনদেনের গতি লক্ষ্য করা গেছে। প্রথম ঘণ্টায় ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪০টির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ৯৬টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ঢাকার এই পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে উঠেছে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ৪৬৭ কোটি ১২ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। রোববার এ সময় পর্যন্ত ৪৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ প্রথম ঘণ্টায় লেনদেন বেড়েছে ১৬ কোটি ২৩ লাখ টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৩০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকালও প্রথম ঘণ্টায় ২৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন