সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • স্বল্প খরচে চোখ জুড়ানো ৫ পাহাড়

    স্বল্প খরচে চোখ জুড়ানো ৫ পাহাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রকৃতির কোলে শীতল বাতাস, সবুজে ঘেরা মনোরম পরিবেশ এবং চোখ ধাঁধানো পাহাড়ী দৃশ্য—সবকিছুই ঘুরতে গিয়ে আমাদের মনের শান্তি এবং শরীরের তৃপ্তি এনে দেয়। তবে অনেকের ধারণা, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গেলে খরচ খুব বেশি হয়। সত্যিই কি তাই? না, সামান্য পরিকল্পনা এবং সঠিক গাইডলাইন মেনে চললে কম খরচে আপনি উপভোগ করতে পারেন পাহাড়ের সবুজ সৌন্দর্য, তাজা বাতাস এবং মনোরম ছায়া। এখনই বের হয়ে পড়ুন এক স্বল্প ব্যয়বহুল, তবে স্মরণীয় পাহাড়ি ভ্রমণে।

    আপনিও পরিকল্পনা করতে পারেন পাহাড় ভ্রমণের। একদম কম খরচে ভারতের দার্জিলিংয়ের আশপাশে ঘুরতে চাইলে এই প্রতিবেদনটি শুধু আপনার জন্য। 

    গুরদুম: মানেভঞ্জন থেকে গুরদুম মাত্র ১২ কিলোমিটারের পথ। প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় সিঙ্গোলিলা জাতীয় উদ্যানে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। পাইন আর রডোডেনড্রনে ঘেরা। এপ্রিল মাসে গুরদুম গেলে লাল টুকটুকে রডোডেনড্রনের দেখা মিলবেই মিলবে। আর মেঘমুক্ত আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়।

    লেবং: দার্জি‌লিং থেকে মাত্র ৮ কিলোমিটারের পথ লেবং। ঘুম পেরিয়ে লেবং। চা বাগানের পাশ দিয়ে লেবংয়ের রাস্তা। চা বাগানে ঘেরা ছোট্ট উপত্যকা এই লেবং। লেবং থেকে দেখা যায় কালিম্পং, নামচি, সিকিমের পাহাড়। এমনকি দেখা যায় নেপালও। এছাড়া গ্রামের নীচ দিয়ে বয়ে চলেছে রংডং খোলা নদী।

    ইয়েলবং: কালিম্পংয়ের কোলে লুকিয়ে বাংলার অন্যতম ক্যানিয়ন: ইয়েলবং। আজকাল হাইকিংয়ের জন্য অনেকেই ইয়েলবংকে বেছে নিচ্ছে। নিউ মাল জংশন স্টেশন থেকে মাত্র ৩ ঘণ্টা দূরত্বে অবস্থিত ইয়েলবং। ২ কিলোমিটার দীর্ঘ জায়গাজুড়ে অবস্থিত নদীখাত।  নদীখাত জুড়ে রয়েছে ছোট ছোট নুড়ি-পাথর। আর তার দু’পাশে ঘেরা সবুজ উপত্যকা। এখানেই হয় ট্রেকিং।

    দারাগাঁও: কালিম্পং ছাড়িয়ে তিস্তার পার ধরে এগোলেই পেয়ে যাবেন দারাগাঁওকে। রামধুরার পরই দারাগাঁও। চারিদিক ঢাকা ঘন সবুজে। দারাগাঁওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে পাইন আর সিঙ্কোনা। দারাগাঁওয়ের কোলে বসে দেখা যায় দার্জিলিং, কালিম্পং ও সিকিমের পাহাড়। দারাগাঁও থেকে সহজেই ঘুরে নেওয়া যায় ইচ্ছে গাঁও, সিলেরি গাঁও, রামধুরা, রামিতে ভিউ পয়েন্ট।

    শ্রীখোলা: সান্দাকফু-ফালুট ট্রেকিং রুটের মধ্যে পড়ে শ্রীখোলা। ট্রেক না করেও আপনি ঘুরে আসতে পারবেন শ্রীখোলা। নদীর পাশে গড়ে উঠেছে এই পাহাড়ি গ্রাম। শহরের কোলাহল জেরে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে শ্রীখোলায় দু’দিন কাটিয়ে যান। পাখিদের কলরব আর নদীর স্রোতের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না এখানে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ