শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • প্রেমিকার সাথে অভিমান করে ফরিদগঞ্জে যুবকের আত্মহত্যা

    প্রেমিকার সাথে অভিমান করে ফরিদগঞ্জে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় প্রেমিকার সাথে অভিমান করে আল আমিন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

    রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন স্থানীয় একটি ওয়াকশপে কাজ করত। সে মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলত। আল আমিন তার প্রেমিকার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এ নিয়ে দুজনের মধ্যে অভিমান তৈরি হলে আল আমিন নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে। আল আমিন আইটপাড়া কাজি বাড়ির বাসিন্দা মো. মমিন কাজির ছেলে।

    পরিবারের সদস্যরা জানান, তারা আল আমিনের ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং সাথে সাথেই পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

    ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন