মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে চান তারেক রহমান জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ, মন্ত্রিসভার অভিনন্দন কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক
  • ব্যর্থতা বেশি প্রচারিত হয়, সফলতা ছড়িয়ে পড়ে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ব্যর্থতা বেশি প্রচারিত হয়, সফলতা ছড়িয়ে পড়ে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের ব্যর্থতা বড় করে প্রচার করা হলেও সফলতার দিকগুলো ততটা আলোচনায় আসে না। তিনি বলেন, আমরা এখনো দুর্নীতি ও মাদক পুরোপুরি কমানো যায়নি জানিয়ে তিনি নির্বাচন শান্তিপূর্ণ করার আহ্বান জানান।

    রোববার (৭ সেপ্টেম্বর)  সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক পুলিশের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, রাজনৈতিক দল থেকে পুলিশকে দূরে থাকতে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ বদলি করা হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধৈর্য্যর সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।

    তিনি বলেন, আশা করবো নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। ২৪, ১৮ সালসহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যোক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন