শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ 

    ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধা, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তৌহিদী জনতার ব্যানারে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিতে বাধাকে উপেক্ষা করে প্রশাসনের কঠোর নজরদারিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অনুষ্ঠিত হলো ঈদে মিলাদুন্নবীর র‌্যালি। 

    দুই পক্ষের উত্তেজনা বিরাজ করলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। র‌্যালি শেষে বাধার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত অবরোধ করে প্রতিবাদ জানান। এসময় ঢাকা-সিলেট মহাসড়ককের কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

    শনিবার আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে দৌলতবাড়ি দরবার শরিফের ব্যবস্থাপনায় উপজেলার চম্পকনগর মোড় থেকে ঈদে মিলাদুন্নবীর র‍্যালী বের হওয়ার আগে কিছু কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক জশনে জুলুস প্রতিহতের নামে বাধা দিলে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। 

    শনিবার সকাল থেকে চান্দুরা থেকে সিংগারবিল বাজার রোডের শিবির, ফুলবাড়িয়া ও শ্রীপুর রাস্তার পাশে তৌহিদী জনতার ব্যানারে কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক অবস্থান নেন। এসময় প্রশাসন ও স্থানীয় নেতাকর্মী তাদের বুঝিয়ে সরাতে চেষ্টা করলেও তারা প্রতিহতের অবস্থানে অনড় থাকলে উত্তেজনা বিরাজ করে।

    দৌলতবাড়ি দরবার শরিফের পীর শাহ্ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ বলেন, ইসলাম শান্তি প্রিয় একটি ধর্ম। যে ধর্ম সম্প্রীতিতে বিশ্বাসী। সেই ধর্মের নামে যদি কেউ বিশৃঙ্খলা করে তারা কখনো ধর্মের কল্যাণকামী হতে পারে না। আজকে যারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর জুশনে জুলুসে বাধা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে তারা শান্তি বিনষ্টকারী। এই উশৃঙ্খল গোষ্ঠিকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। 
    আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখার আয়োজনে দৌলতবাড়ি দরবার শরিফের ব্যবস্থাপনায় উপজেলার চম্পকনগর মোড় থেকে ঈদে মিলাদুন্নবীর র‍্যালী শুরু হয়ে চান্দুরা ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়।

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ঈদে মিলাদুন্নবীর র‍্যালি কে কেন্দ্র করে প্রশাসন কঠোর ভূমিকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে যান চলাচল সচল করতে ব্যবস্থা গ্রহন করি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন