শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায়
  • মশিয়াহাটিতে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে অ্যাডভোকেট গাজী এনামুল হক

    মশিয়াহাটিতে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে অ্যাডভোকেট গাজী এনামুল হক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মনিরামপুরের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক মশিয়াহাটি এলাকায় গণসংযোগ করেছেন এবং স্থানীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন। গত ৫ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও স্থানীয় এলাকাবাসীর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

    এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”

    তার সঙ্গে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবিব লিটন, উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী ফোরামের সভাপতি আবু সালেহ মো. উবাইদুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন