শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায়
  • মণিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

    মণিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মণিরামপুর উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে ৫ সেপ্টেম্বর(শুক্রবার) সকাল ৯ টায়, মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে জমকালো শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমানের উপস্থাপনায় ও মণিরামপুর সাংস্কৃতিক সংসদের সভাপতি আবু সালেহ মোঃ উবায়দুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশির দশকের কবি ও গীতিকার-সুরকার, যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা, সংগঠনের প্রধান উপদেষ্টা ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, স্বদেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শহীদ সালিম, উপদেষ্টা মাওলানা মহিউল ইসলাম, গাজী মুকিতুল হক, খুলনা বেতারের নাট্যকর মনসুর আযাদ, গীতিকার আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর ওবায়দুল্লাহ, মামুন আর রশিদ খান।

    শিল্পী সমাবেশে বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য সুরকার ও গীতিকার মাহফুজ মামুন। শিল্পী সমাবেশে অংশগ্রহণ ও সংগীত পরিবেশন করেন মণিরামপুর সাংস্কৃতিক সংসদ, তারার মেলা শিল্পীগোষ্ঠী যশোর, সাইক্লোন শিল্পীগোষ্ঠী, প্রতিফলন শিল্পীগোষ্ঠী, নব দিগন্ত শিল্পীগোষ্ঠী, সুরের মোহনা শিল্পীগোষ্ঠী, কিশোর মেলা শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন আগত শিল্পীবৃন্দ সঙ্গীত ও অভিনয় পরিবেশন করেন।

    প্রোগ্রামের শেষ অধিবেশনে সকল অতিথি ও শিল্পী বৃন্দের অংশগ্রহণে সীরাতুন্নবী স. উপলক্ষে মহাসড়কে এক বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন