বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আরব আমিরাতে বৈদ্যুতিক শকে প্রাণ হারালেন হাটহাজারীর জয়নাল

    আরব আমিরাতে বৈদ্যুতিক শকে প্রাণ হারালেন হাটহাজারীর জয়নাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক প্রবাসী বাংলাদেশি কর্মস্থলে বৈদ্যুতিক শকের কারণে প্রাণ হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    গত বুধবার রাতে আরব আমিরাতের দুবাইয়ে রাস আল খোর এলাকায় আল জারুনি মোটর গ্যারেজে এই দূর্ঘটনা ঘটে।

    নিহতের বন্ধু জহির হাসান ওইসময় জয়নাল গ্যারেজে কাজ করছিলেন। অসাবধনতার কারণে বৈদ্যুতিক শকের মুখোমুখি হন। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত জয়নাল আবেদীন(২৯) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুজানগরের বাসিন্দা, পিতার নাম জসিম উদ্দিন।

    জয়নাল চার বছর আগে দুবাইয়ে পেশাগত জীবনের সুযোগের জন্য আসেন। তিনি প্রায় দেড় মাস আগে বাংলাদেশ সফর শেষ করে কাজে ফিরেছিলেন। দেশে তার স্ত্রী, ছয় বছরের মেয়ে ও তিন বছরের ছেলে রয়েছে।

    নিহতের লাশ বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে  হিমঘরে রাখা হয়েছে। পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন