শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • গুইমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন ওয়াদুদ ভূইয়া

    গুইমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন ওয়াদুদ ভূইয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি জেলার গুইমারায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।

    তিনি এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। বক্তব্যে তিনি পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের কার্যক্রম চলমান রাখার ঘোষণা দেন। তিনি আরও বলেন, গুইমারা উপজেলা থেকে ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় তিনি আনন্দিত।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন ও সভাপতি রবিউল ইসলাম, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এবং সাধারণ সম্পাদক মাহবুব আলী।
    বক্তারা শিক্ষা ক্ষেত্রে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন এবং আগামী নির্বাচনে আব্দুল ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    এসময় আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, এস এম মিলন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন