মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বেনাপোল সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বুধবার গোপন সংবাদে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, শালকোনা এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী ও মোটরসাইকেলের পার্টস জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন