মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চমকপ্রদ স্বাদে ভরপুর পোমেলো-ম্যাপল মকটেল

চমকপ্রদ স্বাদে ভরপুর পোমেলো-ম্যাপল মকটেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গরমের দিনে বা অতিথি এলে ঝটপট কিছু ঠান্ডা পানীয় চাই-ই চাই। সোডা, লেবুর শরবত বা ফলের জুসের বাইরে একটু ভিন্ন স্বাদ চাইলে বানিয়ে নিতে পারেন স্পার্কলিং জাম্বুরার-ম্যাপল মকটেল। পোমেলোর (জাম্বুরার) টক-মিষ্টি স্বাদ, রোজমেরির গন্ধ আর ম্যাপল সিরাপের মিষ্টতা, সব মিলিয়ে এক গ্লাসেই মিলবে সতেজতার ছোঁয়া।

উপকরণ

রোজমেরি ম্যাপল সিরাপ তৈরির জন্য লাগবে পানি ১ কাপ, আদা ১ ইঞ্চি টুকরা, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ ১/৪ চা-চামচ (স্বাদমতো), রোজমেরি ২ ডাঁটি এবং ম্যাপল সিরাপ ১/৩ কাপ।  মকটেলের জন্য লাগবে জাম্বুরার (পোমেলো), বরফকুচি, সেভনআপন বা পেপসি। আর সাজানোর জন্য রোজমেরি ডাঁটি ও গ্রেপফ্রুট স্লাইস।

প্রস্তুত প্রণালী

রোজমেরি ম্যাপল সিরাপ বানাতে একটি সসপ্যানে পানি, আদা, লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মেশান। চুলায় দিয়ে ফুটিয়ে নিন এবং ১-২ মিনিট জ্বাল দিন। এবার রোজমেরি দিয়ে আরও ১-২ মিনিট জ্বাল দিন। তারপর ছেঁকে নিন। ছেঁকে নেওয়া পানিতে ম্যাপল সিরাপ মিশিয়ে ভালোভাবে নাড়ুন। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

এবার মকটেল বানাতে জাম্বুরা অর্ধেক করে কেটে জুসারে রস বের করে নিন। একটি গ্লাসে বরফকুচি দিন। এর ওপর গ্রেপফ্রুটের রস (১/৪ কাপ), তৈরি করা রোজমেরি ম্যাপল সিরাপ (৩-৪ টেবিল–চামচ) ও সেভানআপ ঢালুন। উপরে সাজিয়ে দিন রোজমেরির ডাঁটি আর জাম্বুরা স্লাইস।

ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই সতেজ স্পার্কলিং পোমেলো-ম্যাপল মকটেল।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন