বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • মিথ্যা অপপ্রচার ও অবান্তর অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

    মিথ্যা অপপ্রচার ও অবান্তর অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার ও অবান্তর অভিযোগ তুলে মানহানি করার অভিযোগ তুলে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সোহেল রানা ও রাফির পরিবার। 

    ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভুক্তভোগীদের নিজ বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করেন।

    সংবাদ সম্মেলনে সোহেল রানা ও রাফি জানান, তাহার পিতা আব্দুল বাছির মেম্বার ৪ ছেলে ২ মেয়ের সংসার ছিলো। বিগত দিনে তাদের পরিবার পরিচালনায় সোহেল রানা ও রাফির ত্যাগ স্বীকার করার কারনে মা বাবা সন্তুষ্ট হয়ে পরিবার ও আত্মীয় স্বজনদের অবগত করে দুই ভাইকে ২০২২ সালের নভেম্বর মাসের ২২ তারিখে ১১ শতাংশ জায়গা হেবা দলিল করে অতিরিক্ত প্রদান করে। এছাড়া বাকি সম্পত্তি সব ভাই বোন হিস্যা অনুযায়ী সমান বন্টন পায়।

    এই অতিরিক্ত ১১ শতাংশ জায়গাকে কেন্দ্র করে তাদের এক ভাই মোখসেদুল করীম বিভিন্ন মানুষের প্রলোচনায় পরে মিথ্যার আশ্রয় নিয়ে অবান্তর অভিযোগ তুলে পারিবারিক মর্যাদা ক্ষুন্ন করা সহ বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে বলে তারা জানান।

    তারা আরো জানান, সোহেল রানা বিগত ৬ মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় স্ব পরিবারে আহত হয়ে সম্পূর্ণ শয্যাশায়ী রয়েছে। অপরদিকে রাফি নরসিংদীতে কর্মরত থাকলেও তারা প্রতিনিধি তাদের মারধর করে, জোরপূর্বক বিভিন্ন অন্যায় অপরাধ করার অভিযোগ তুলে মানহানি করছে বলে জানান।

    সোহেল রানা ও রাফির বোন শামসুন্নাহার বেগম জানান, আমার বাবা আমাদের ভাইবোন, আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে ২০২২ সালে ১১ শতাংশ জায়গা দুই ভাইকে অতিরিক্ত দিয়েছে। তখন কেউ কিছু বলেনি। এখন কিছু মানুষের কুপরামর্শে এমন কাজ করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। যার কারনে আমাদের পারিবারিক সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন