মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কয়রায় মাদ্রাসার শিক্ষক সামছুজ্জামানের বিদায় সংবর্ধনা

কয়রায় মাদ্রাসার শিক্ষক সামছুজ্জামানের বিদায় সংবর্ধনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা আলীম মাদ্রাসায় মাওঃ সামছুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে এই বিদয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ,অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।শিক্ষকের বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য বিদায়ী মাওঃ সামছুজ্জামান। 

অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিভাবক সিদ্দীক আমিন ফুলের মালা দিয়ে বিদায় দেন।এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে অবসরে যান মাওঃ সামছুজ্জামান।

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম। 

সহকারী অধ্যাপক শামসুজ্জামান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী শিক্ষক সামসুজ্জামান।

এসময় তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ স্বার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসায় তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছেন। আমি স্বার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আমার শিক্ষকতার দায়িত্ব পালনে সহযোদ্ধাও সহকারী শিক্ষকগণ সর্বত্র দিয়ে সহযোগিতা করেছেন। সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ।।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওঃ আইয়ুব আলী, সহকারী অধ্যাপক আব্দুস সামাদ সরদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী অধ্যাপক কৃষ্ণপদ মৃধা, সহকারী অধ্যক্ষ শামসুজ্জামান সেলিম, আরবী প্রভাষক মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ রেজাউল করিম, সহকারী শিক্ষক গোলাম সরোয়ার, মাষ্টার মুকুল হোসেন, আলমামুন, পবিত্র কুমার,জি এম আফসার উদ্দিন, মাওঃ জয়নুল আবেদীন, নাজিফা আনজুম, আসমা খাতুন,মোনায়েম , তরিকুল ইসলাম সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানের শেষে, দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ আইয়ুব আলী। মিষ্টি বিতরণ করে শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সদ্য বিদায়ী শিক্ষককে রাজকীয় ভাবে মাইক্রো গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে তার বাড়ি ভান্ডারপোলে পৌঁছিয়ে দেয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন