বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিজয়নগরে মশাল মিছিল 

    ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিজয়নগরে মশাল মিছিল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করে প্রতিবাদ জানান।

    ৩১ আগস্ট রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার মির্জাপুর মোড় থেকে মশার মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে বিজয়নগর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

    মশাল মিছিলে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. শাহ আলম ভূইয়া, সদস্য সচিব মো. খান দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিব্বির আহাম্মেদ, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আল আমিন খন্দকার, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জন্টু মিয়া, মো. শফিক খন্দকার, পাহাড়পুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সাদ্দাম শিশিরসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

    মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ভিপি নূরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় দ্রুত সময়ের মধ্যে এই হামলার প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পাশাপাশি এই সময় জাতীয় পার্টি কে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন