বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি শ্রমিক। রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে শামিম রেজা (২৩)। তারা মালয়েশিয়ার একটি পাম তেলের বাগানে কাজ করতেন।

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে মারা যাওয়া দুইজনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

    তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। এদিনে ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম পাহাড় থেকে পড়ে নিহত হন।

    তিনি আরও বলেন, দুই-আড়াই বছর আগে আমার ভাগ্নে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম তেলের বাগানে চাকরি করত। আমরা মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দেশে আনতে কাজ শুরু করেছি।

    গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুইজন মারা গেছেন।

    এ বিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের মুন্সিকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন