বাংলার ঐতিহ্যবাহী ছানার কালোজাম মিষ্টি

ছানার কালোজাম মিষ্টি হলো বাংলার ঐতিহ্যবাহী একটি সুস্বাদু মিষ্টান্ন, যা তৈরি হয় ঘন ছানার গুঁড়া, চিনি ও গরম করে বানানো কালোজামের সিরাপ দিয়ে। সুগন্ধি ও মোলায়েম স্বাদের কারণে এটি সব বয়সের মানুষের প্রিয়। উৎসব, শুভক্ষণ বা অতিথি আপ্যায়নে এটি প্রায়ই স্থান পায়।
- ছানার কালোজাম মিষ্টি
উপকরণঃ
- ছানা - ১ কাপ ( ১ লিটার দুধ )
- গুঁড়ো দুধ- ১/২ কাপ
- ময়দা - ২ টেবিল চামচ
- সুজি - ২ টেবিল চামচ
- চিনি - ১ টেবিল চামচ
- বাটার - ১ টেবিল চামচ
- বেকিং পাউডার - ১/২ চা চামচ
- ফুড কালার - অল্প ( অপশনাল)
- ভাজার জন্য তেল -পরিমাণ মতো
শিরার জন্যঃ
- চিনি - ২ কাপ
- পানি - ৪ কাপ
- এলাচ - ২-৩ টি
প্রস্তুত প্রণালীঃ
১৷ ছানার সাথে সব উপকরণ ভালো করে মেখে নিন ৭-৮ মিনি।
২। এবার লম্বা সাইজ করে মিষ্টি বানিয়ে নিন ।
৩। এবার শিরার জন্য পানি , চিনি , এলাচ চুলায় দিন যখন একটা বলক আসবে তখন চুলার আঁচ একেবারে কম করে ঢেকে রেখে দিন ,আবার লক্ষ্য রাখতে হবে যেন শিরা বেশি ঘন হয়ে না যায় তাহলে কিন্তু মিষ্টি গুলি হবে না , যদি সিরা ঘন হয়ে যায় তাহলে আরও ১ কাপ গরম পানি এড করতে হবে ।
৪। এবার মিষ্টি গুলো ডুবো তেলে ভাজতে হবে তাই পরিমান মত তেল গরম করতে দিন তেল যখন কুসুম গরম হয় তখনি ভাজতে হবে কারণ তেল বেশি গরম হলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর মিষ্টি গুলি সব এক সাথে উল্টিয়ে-পাল্টিয়ে ভেজে নিতে হবে ।
৫। যেহেতু এটা কালো জাম তাই মিষ্টি গুলি কালচে করে ভেজে নিতে হবে, তেল যখন হালকা গরম হবে তখন মিষ্টি গুলু ছেড়ে দিন আর চুলার আঁচ কম রেখে ভাজুন যখন মিষ্টির কালার একটু লালচে হবে তখন চুলার আঁচ আরেকটু বাড়িয়ে দিন।
৬। এবার মিষ্টি গুলি ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে রাখুন ৫ মিনি. তারপর সেই গরম শিরার মধ্যে সব মিষ্টি দিয়ে একটু নেড়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিন ১৫ মিনিট।
৭৷ এবার ১৫ মিনি. পর চুলা বন্ধ করে দিন & আরো ১০ মিনি. ঢেকে রেখে দিন এই ১০ মিনি. এ ঢাকনা খোলা যাবে না।
৮। ১০ মিনি. পর দেখবেন মিষ্টি গুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার ওই শিরার মধ্যে মিষ্টি গুলো রেখে দিন ৭-৮ ঘণ্টা তাতে মিষ্টি গুলু অনেক নরম হবে ।
৯। এবার মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন দোকানের স্বাদে কালো জাম মিষ্টি।
ছানার কালোজাম মিষ্টি শুধু মুখের স্বাদ নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকেও জীবন্ত রাখে। এক ক口লে এর মোলায়েমতা এবং গাঢ় স্বাদের সংমিশ্রণ ভোলার নয়—প্রতিটি লোভনীয় টুকরো যেন আনন্দের বার্তা পৌঁছে দেয়। উৎসব হোক বা সাধারণ দিন, ছানার কালোজাম মিষ্টি সর্বদা আনন্দের সঙ্গে ভাগাভাগি করার মতো উপহার।
দৈএনকে/ জে. আ