শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি
  • নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু

    নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। 

    এ সময় আহত হয়েছেন আরও দুজন।

    রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    

    নিহত কাউসার একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে একটি বেপরোয়া গতির একটি মাইক্রোবাস চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ওই সময় অটোরিকশায় উঠতে থাকা আরোহী কাউসার গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।  

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বেপরোয়া গতির কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভা গামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। 

    এতে রিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর কৌশলে চালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হবে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন