সাতক্ষীরায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সমিতির কার্যালয়ে এ সভা বসে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কৃঞ্চানন্দ মুখার্জি। এতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসরভাতা প্রদানের সিদ্ধান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি এনামুল হক, বদিউজ্জামান খান ও আসাদুজ্জামান চান্দু, সাবেক সচিব আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মোঃ নজিবুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ মমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন