মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ঘরে বানানো সুস্বাদু তালের পুডিং

    ঘরে বানানো সুস্বাদু তালের পুডিং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তালের মৌসুমে এর মিষ্টি গন্ধে ভরে থাকে চারদিক। তাল দিয়ে কত রকমের পিঠা তৈরি করা যায়, এমনকী বাদ পড়ে না পায়েস কিংবা ক্ষীরও। তবে আজ জানবো ব্যতিক্রমী স্বাদের এক খাবারের কথা। সেটি হলো তালের পুডিং। সাধারণত আমরা ডিমের পুডিং খেয়ে অভ্যস্ত। কিন্তু তালের পুডিং কীভাবে তৈরি করে? চলুন জেনে নেওয়া যাক তালের পুডিং তৈরির রেসিপি-

    পুডিং তৈরি করতে যা লাগবে

    তালের রস- ১/৪ কাপ

    ডিম- ৪টি

    কনডেন্সড মিল্ক- ১/৩ কাপ

    তরল দুধ- ১ কাপ

    লবণ- সামান্য

    গুঁড়া দুধ- ১/৩ কাপ।

    ক্যারামেল তৈরি করতে যা লাগবে

    চিনি- ৪ টেবিল চামচ

    পানি- ২ টেবিল চামচ।

    যেভাবে তৈরি করবেন

    ক্যারামেল তৈরি করার জন্য রান্নার পাত্রে পানি ও চিনি দিয়ে দ্রুত নাড়তে থাকুন। সোনালি রং হয়ে এলে নামিয়ে পুডিং তৈরির মোল্ডে ঢেলে ছড়িয়ে নিন। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। এবার তার সঙ্গে কনডেন্সড মিল্ক ও তালের রস মিশিয়ে নিন। তরল দুধ ও লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মোল্ডে ঢেলে দিন। মোল্ডের মুখ আটকে নিন। এক্ষেত্রে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। 

    একটি বড় সসপ্যানে পানি নিন। তার ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে মোল্ডটি বসিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। মিডিয়াম লো আঁচে সেদ্ধ হতে দিন আধা ঘণ্টার মতো। এরপর দেখুন পুডিং জমাট বেঁধেছে কি না। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করুন সুস্বাদু তালের পুডিং।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ