শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন: ১ লক্ষ টাকা জরিমানা

শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করার সময় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ বাল্কগেটসহ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ঘোলা এলাকার ইউনুস শেখ এর ছেলে ওয়াছকুরুনি (৩০)ও মনিরুল (২৮)। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান।
পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তাদের পনেরদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়ছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী, নৌ থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলন করা কালে দুই ব্যক্তিসহ বালু উত্তলোন করা বাল্কগেট জব্দ করা হয়।
তিনি আরো বলেন, কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর ক্ষতি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।