বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • চট্টগ্রাম বন্দরে একমাসের জন্য স্থগিত হলো ‘স্টোররেন্ট’

    চট্টগ্রাম বন্দরে একমাসের জন্য স্থগিত হলো ‘স্টোররেন্ট’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎‎চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) আমদানি করা এফসিএল (ফুল কন্টেইনার লোড) কন্টেইনারে চলমান চার গুণ ‘স্টোররেন্ট’ এক মাসের জন্য স্থগিত করেছে। বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
    ‎
    ‎মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চবকের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
    ‎
    ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এবং ঢাকার কমলাপুর আইসিডিতে প্রযোজ্য, পানগাঁও আইসিটিতে চলতি বছরের ১০ মার্চ চার গুণ হারে স্টোররেন্ট আরোপ করা হয়। তবে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান ও বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ২৩ আগস্ট ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এফসিএল কন্টেইনারের ওপর চলমান চার গুণ স্টোররেন্ট স্থগিত করা হয়েছে। তবে খালি কন্টেইনারের ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে না।
    ‎
    ‎বন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিজিএমইএ) বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে বন্দর কর্তৃপক্ষ এই স্থগিতাদেশ দিয়েছে। তাই চবক আমদানিকারকদের দ্রুত তাদের কন্টেইনার ডেলিভারি নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে।
    ‎
    ‎এ বিষয়ে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, ‘আমরা কখনো বাড়ানোর বিপক্ষে ছিলাম না। তবে বলেছিলাম, একটু আলোচনা করে বাড়ান। কয়েকটি মিটিংও হয়েছিল। আসলে চট্টগ্রাম বন্দরকে আমরা যতই বকা-ঝকা করি না কেন, ওদের হাত-পা বাঁধা। এনবিআর ও আমাদের জ্বালায় ওরাও এক হিসেবে কিছু করতে পারে না।’
    ‎
    ‎‘তবে এটি ঠিক, গার্মেন্টস মালিক যদি সচেতন না হয়, সে কখনো কনটেইনার ফেলে রাখবে না। বন্দর তাদের জট নিরসনে এ আদেশ দিয়েছিল। তবে এক মাসের জন্য যে তারা বাড়তি স্টোররেন্টে স্থগিতাদেশ দিয়েছে, আমরা সেটিকে স্বাগত জানাই।’-যোগ করেন সেলিম রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন