শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • খাদ্যে ভেজাল: প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

    খাদ্যে ভেজাল: প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ খাদ্য সংরক্ষণ আইনে ভেজাল ও অনিয়মের দায়ে লক্ষ্মীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

    মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

    অভিযানে মেসার্স গোপাল কৃষ্ণ বনিক নামের ব্যবসা প্রতিষ্ঠানটিতে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং যথাযথ মান নিয়ন্ত্রণ ছাড়া বাজারজাত করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামসেদ আলম রানা। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাশসহ প্রশাসনের আরও কর্মকর্তারা। এ সময় যৌথবাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

    ইউএনও জামসেদ আলম রানা বলেন, খাদ্যে ভেজাল একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে দেওয়া হবে না। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তারা জানান, শহরের বিভিন্ন বাজারে বহুদিন ধরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি হলেও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবে।

    লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরো জোরদার করা হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন