শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি 

    রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিভিন্ন সংস্থা ও দেশি-বিদেশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । মঙ্গলবার (২৬ আগস্ট)  সকালে তারা দুই দলে ভাগ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তারা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার কথা শোনেন । 

    রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০ দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় তারা রোহিঙ্গাদের সাথে নানা বিষয়ে কথা বলেন। 

    বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প ৪-এ অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ এফপির ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে যান। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় রোহিঙ্গা নারীদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন দেশি-বিদেশি প্রতিনিধিরা। দুপুরে পরিদর্শন শেষ ক্যাম্প এলাকা ছাড়েন তারা।

    রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রোববার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যে দিয়ে শেষ হয় এই সম্মেলন।

    এর আগে রোববার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন