বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ফরিদগঞ্জ পৌরসভায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

    ফরিদগঞ্জ পৌরসভায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর সড়কে পানির মধ্যেই সিমেন্ট বালি দিয়ে বসানো হচ্ছে ইটের গাঁথুনি। এ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ করছেন স্থানীয়রা ।

    স্থানীয়দের দাবি, সরকারি অর্থ ব্যয়ে সড়ক নির্মাণ হলেও কাজ হচ্ছে নিম্নমানের, যা টেকসই হওয়ার আগেই ভেঙে পড়বে। এ যেন চোখ থাকিতেই অন্ধ। পৌর প্রকৌশলী বলছেন কাজের স্থানে পৌর কর্তৃপক্ষের লোকজন আছে। তার মানে পৌরসভার লোকজনের যোগসাজশেই হচ্ছে এ অনিয়ম।

    অভিযোগ রয়েছে, সড়কে ইট বসানোর সময় পর্যাপ্ত মশলা (সিমেন্ট-বালির মিশ্রণ) ব্যবহার করা হচ্ছে না। বরং পানির ওপরেই ইট বসিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এতে নির্মাণকাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

    এলাকাবাসীর আশঙ্কা, সড়কটি নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে যেমন জনভোগান্তি বাড়বে, তেমনি সরকারি কোটি কোটি টাকা ভেস্তে যাবে।

    স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার রাস্তা বানানোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদার সেই টাকা লুটে নিচ্ছে নিম্নমানের কাজ দেখিয়ে। এর খেসারত শেষ পর্যন্ত এলাকার মানুষকেই দিতে হবে।”

    স্থানীয়রা জানান, সড়কটি ফরিদগঞ্জ-মিরপুর অঞ্চলের হাজারো মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। তাই নিম্নমানের কাজ নয়, টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ পৌরসভার প্রকৌশলী আব্দুল কাদের বলেন, “চলমান কাজের স্থানে আমাদের লোক রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তবে লোক থাকার পরও এ অনিয়ম কীভাবে হচ্ছে—এ প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

    সচেতন মহল বলছেন, এ বিষয়ে দ্রুত তদন্ত ও কঠোর তদারকি জরুরি হয়ে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন