সাজেক ভ্রমণ: কোথায় থাকবেন? রিসোর্টের তালিকা

মেঘের রাজ্য সাজেক যেতে চান? বর্ষা, শরৎ ও হেমন্ত এই তিনটি সময়ে পর্যটকে গিজগিজ করে এই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক। কিন্তু, গেলেই তো আর হবে না। গিয়ে থাকবেন কোথায় এটা অনেকের জন্য চিন্তা হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন পর্যটকদের আনাগোনা বেশি থাকে। সেই সমস্যার সমাধানেই আমরা আজকে উপস্থাপন করছি সাজেকের রিসোর্ট এবং রিসোর্টগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা।
সাজেকের সেরা রিসোর্ট ও কটেজ |
১। রিসোর্ট রুংরাং রিসোর্ট, সাজেক
সাজেকের বেস্ট রিসোর্ট বলা হয় রিসোর্ট রুংরাংকে। চমৎকার ডিজাইনে করা এই রিসোর্টে রয়েছে ৪টি কাপল রুম এবং ৪ টি ডাবল রুম। ছুটির দিন ভেদে এই রুমগুলোর ভাড়া উঠা-নামা করে।
সুবিধা:
- চমৎকার রুমসজ্জা।
- পূর্ব পাশে খোলা বারান্দা।
- ইলেকট্রনিক সুবিধা।
- উন্নতমানের ওয়াশরুম ব্যবস্থা।
- রুম সার্ভিস।
- রুম এবং বেলকনি থেকেই ভিউ দেখার চমৎকার সুযোগ।
২। সাজেক রিসোর্ট
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর একটি রিসোর্ট। সেনাবাহিনী পরিচালিত বলে অন্যান্য রিসোর্টের তুলনায় ভাড়া বেশি হলেও সুযোগ সুবিধাও তেমন মানের। এসি ও নন-এসি রুমভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।
তবে কখনো কখনো ভাড়ার পরিমাণ সামান্য কম বেশি হয়ে থাকে।
সুবিধা:
- এসি ও নন-এসি রুম
- রুম সার্ভিস
- ওয়াই-ফাই নেটওয়ার্ক
- খাবারের ব্যবস্থা।
- প্রাইভেট বেলকনি।
- নান্দনিক রুমসজ্জা।
- ২৪ ঘণ্টা পানি ও ইলেকট্রনিক সুবিধা।
- রুম ও বেলকনি থেকে চমৎকার ভিউ দেখার সুবিধা।
৩। রুন্ময় রিসোর্ট, সাজেক
সাজেকের আরেকটি অনিন্দ্য সুন্দর রিসোর্ট হলো রুনময় রিসোর্ট। এটি বাইরে থেকে দেখতে যেমন অসাধারণ তেমনি এর আভ্যন্তরীণ সাজসজ্জাও নজর কাড়বে আপনার। দোতালা এই রিসোর্টটিতে রয়েছে ৫ টি রুম। প্রতিটি রুমে থাকতে পারবেন দুইজন করে। এই রিসোর্টটিও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। রুনময়ের রুমভাড়া দোতালা এবং নিচতলা ভেদে ভিন্ন হয়। তবে আপনি যদি অতিরিক্ত বেড নিতে চান তাহলে দোতালা এবং নিচতলা উভয়ের জন্যই আপনার পকেট থেকে বেরিয়ে যাবে নগদ অতিরিক্ত টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো এর সুযোগ সুবিধা ভিআইপি মানের। কিছু সুবিধা আমাদের লেখায় তুলে ধরছি:
সুবিধা:
- চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
- ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
- খাবারের ব্যবস্থা।
- ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা।
- টেলিভিশন দেখার সুবিধা।
- অত্যাধুনিক মানের রেস্টরুম ফ্যাসিলিটি।
- প্রাইভেট বেলকনি।
- বেলকনি থেকে সাজেকের ভিউ দেখার সুযোগ।
৪। মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক
সাজেকের আরেকটি চমৎকার রিসোর্ট এর নাম মেঘপুঞ্জি রিসোর্ট। এই রিসোর্টটি এতই চমৎকার যে একবার গেলে মনে হবে থেকেই যাই। এর বিশেষ দিক হচ্ছে, রিসোর্টটি বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরী করা হয়েছে। অন্যান্য রিসোর্টের মতো ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স না বরং চারটি সুন্দর কটেজ দিয়ে এই রিসোর্টটি বানানো। কটেজ গুলোর নামও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের মতো মায়া জড়ানো। মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ গুলো হলো: তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা।
এসব কটেজের ভাড়াও ছুটির দিন এবং অন্যান্য দিন ভেদে আলাদা হয়ে থাকে। মেঘপুঞ্জির কটেজ গুলোর মধ্যে তারাশা ব্যতিত বাকি তিনটি কটেজ ছুটির দিনে একই দামে পেয়ে যাবেন।
তবে, এই রিসোর্টটি এতই জনপ্রিয় যে আপনি যদি সাজেক এসে এখানে থাকতে চান তাহলে বুকিং দিতে হবে প্রায়ই মাসখানেক আগে। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:
সুবিধা:
- নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন যা কাঠ, বাঁশ এবং গ্লাস দিয়ে করা।
- উন্নত মানের রেস্ট রুম।
- ওয়েলকাম ড্রিংকস।
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
- রুম সার্ভিস।
- ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা।
- ঘুরে দেখার জন্য বিশাল জায়গা।
- রাতে চমৎকার লাইটিং এর ব্যবস্থা।
- নিরাপত্তার নিশ্চয়তা।
৫। মেঘ মাচাং রিসোর্ট, সাজেক
নাম শুনেই মনে হচ্ছে না মেঘ দিয়ে মাচা বানানো হয়েছে বসার জন্য। আসলেও এমনই! জি পাঠক, মেঘ মাচাং রিসোর্টটি সাজেকের আরেকটি জনপ্রিয় রিসোর্ট। সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত এই রিসোর্টটিতে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে পাঁচটি কটেজ।
যার এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। এই ডিজাইনের উপর ভিত্তি করে কটেজের ভাড়া কম বা বেশি হয়ে থাকে। বাঁশ নির্মিত কটেজের ভাড়া সাধারণত ছুটির দিন গুলোতে বেড়ে দাঁড়ায়। আর কাঠের তৈরী কটেজ গুলোর সাধারণ ভাড়া ও যা ছুটির দিনে বৃদ্ধি পায়। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:
সুবিধা:
- চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
- ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
- খাবারের ব্যবস্থা।
- আধুনিক সুবিধা সম্পন্ন রেস্টরুম ফ্যাসিলিটি।
- প্রাইভেট বেলকনি।
- মিজোরাম মুখী বেলকনি থেকে সাজেকের অপূর্ব ভিউ দেখার সুযোগ।
- নিরাপত্তার নিশ্চয়তা।
৬। লুসাই কটেজ
সাজেকের আরেকটি সুন্দর কটেজ হলো লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট এর বিপরীত পাশেই এর অবস্থান। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গ্রুপ ট্যুর গ্রুপ বিডি বা টিজিবি পরিচালিত রিসোর্ট এটি। অসাধারণ নান্দনিক ইন্টেরিয়র সজ্জার পাশাপাশি এই রিসোর্টের বিশেষত্ব হলো এর বিশাল খোলা বারান্দা যেখানে বসে সাজেকের ভিউ দেখার পাশাপাশি বন্ধুবান্ধব মিলে জমকে আড্ডা দেয়া যায়। এই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ছুটির দিন ভেদে এসব রুমের ভাড়া কম বেশি হয়। লুসাই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম ও তার রেগুলার ভাড়া:
- লুসাই স্পেশাল রুম
- কাপল রুম
- জলঘর কাপল রুম
- ফ্যামিলি রুম
- গ্রুপ রুম
- জলঘর বাইকার্স রুম
এছাড়া কেউ যদি পুরো কটেজ ভাড়া নিতে চায় তাহলে তার জন্য রয়েছে বিশেষ ছাড়। এই কটেজের রয়েছে অনেকগুলো আকর্ষণীয় সুযোগ সুবিধা।
সুবিধা:
- হিল ভিউ প্রাইভেট বেলকনি।
- সুবিশাল কমন বেলকনি।
- খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
- অত্যাধুনিক রেস্ট রুম।
- ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
- রুম সার্ভিস।
- খাবারের ব্যবস্থা।
- বার-বি-কিউ এর সুযোগ।
- নিরাপত্তার নিশ্চয়তা।
৭। জুম ঘর ইকো রিসোর্ট, সাজেক
সাজেকের আরেকটি নান্দনিক রিসোর্ট হলো জুম ঘর ইকো রিসোর্ট। রিসোর্টটিতে কয়েকটি কটেজ রয়েছে। প্রতি কটেজেই প্রায় একই ধরনের ৬টি রুম রয়েছে। এসব রুমগুলোতে সাধারণত ৪ জন থাকতে পারে। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো ছুটির দিন কিংবা সাধারণ দিন কখনোই ভাড়া তেমন উঠা নামা করে না। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি এই রিসোর্টে সাজেকের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখার জন্য রয়েছে বিশাল খোলা বারান্দা। এছাড়া পর্যটকদের ঘোরাঘুরির জন্য সুন্দর বাগান এবং দোলনা ও রয়েছে। এই রিসোর্টের সুবিধা সমূহ:
সুবিধা:
- প্রাইভেট বেলকনি।
- সুবিশাল কমন বেলকনি।
- অত্যাধুনিক রেস্ট রুম।
- ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
- রুম সার্ভিস।
- খাবারের ব্যবস্থা।
- বার-বি-কিউ এর সুযোগ।
- নিরাপত্তার নিশ্চয়তা।
৮। সাম্পারি রিসোর্ট, সাজেক
সাজেকের আরো একটি অসাধারণ রিসোর্ট এই সামপারি রিসোর্ট। এটি সম্পূর্ণ রূপে একটি ইকো রিসোর্ট। এখানে নানাবিধ আধুনিক সুবিধা না থাকলেও নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সবকিছুই রয়েছে। এই রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে নির্মিত। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র সাজানো হয়েছে। রিসোর্টটিতে নানা ধরনের কটেজ ও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।
- কাপল কটেজ: কাপলদের হানিমুনের জন্য রয়েছে ৪ টি কাপল কটেজ। এই কটেজ গুলোর নাম গুলোও খুব সুন্দর। মেঘ, বৃষ্টি, রোদ, ছায়া কটেজ ।
- কাপল রুম: কটেজ ছাড়া কাপল রুম ও রয়েছে, এই রিসোর্টে।
- দুই বেডের রুম: এই রিসোর্টে দুই বেডের রুমে চার জন থাকতে পারে।
- তিন বেডের রুম: সামপারির এই রুম গুলোতে ৬ জন থাকতে পারে।
এই রিসোর্টের সুবিধা সমূহ উল্লেখ করা হলো:
সুবিধা:
- খোলা মাচা, দোলনা ও বাগান।
- ফটোশুট করার ব্যবস্থা।
- ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ।
- উন্নত মানের রেস্ট রুম
- খাবারের ব্যবস্থা
- রুম সার্ভিস
- সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।
৯। আদ্রিকা ইকো রিসোর্ট, সাজেক
এই রিসোর্টটিও অত্যন্ত চমৎকার একটি রিসোর্ট। আপনি সাজেক বেড়াতে যেয়ে যদি একটু নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আদ্রিকা ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো পছন্দের একটি। এই রিসোর্টটি লুসাই রিসোর্টের পেছনেই অবস্থিত। এটিও বাংলাদেশের বিখ্যাত ভ্রমণ সংস্থা ট্রাভেল গ্রুপ বিডি’র আওতায় পরিচালিত।
এই রিসোর্ট রুম সংখ্যা মাত্র ২ টা।
সুবিধা:
- লুসাই হিল ভিউ প্রাইভেট বেলকনি।
- সুবিশাল কমন বেলকনি।
- খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
- অত্যাধুনিক রেস্ট রুম।
- ২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
- রুম সার্ভিস।
- খাবারের ব্যবস্থা।
- বার-বি-কিউ এর সুযোগ।
- নিরাপত্তার নিশ্চয়তা।
দৈএনকে/ জে. আ