মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • শরণখোলায় ৩০০ কোটি টাকার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

    শরণখোলায় ৩০০ কোটি টাকার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের শরণখোলায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। 

    স্থানীয়দের অভিযোগ, নদী শাসন না করে এবং মাটির পরিবর্তে বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় গোড়া থেকেই ধস শুরু হয়েছে। সামান্য ঢেউয়ের আঘাতেই বাঁধ ভেঙে পড়ছে, সৃষ্টি হচ্ছে ধস।

    ঘূর্ণিঝড় রেমালের পর অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে বাঁধের বিভিন্ন অংশ একের পর এক ভেঙে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের হাজারো পরিবার।

    সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন হাওলাদার অভিযোগ করে বলেন, ‘পুরনো বেড়িবাঁধটি সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন বাঁধ নির্মাণ হলেও তা একেবারেই টেকসই হয়নি। নিম্নমানের কাজ হয়েছে। নদী শাসন না করেই বাঁধ নির্মাণ করায় প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। দ্রুত নদী শাসন না করলে এই বাঁধ টিকবে না।’

    এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় রেমালে ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে ইমার্জেন্সি কাজ করা হয়েছে। ইতিমধ্যে জাইকার অর্থায়নে সাত কোটি টাকার কাজ শুরু হয়েছে। এছাড়া ৩০ কোটি টাকার আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বাজেট পেলে সাউথখালী ও বগী এলাকায় নদী শাসনসহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন