শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • বিজয়নগর সাহিত্য পরিষদের যাত্রা শুরু 

    বিজয়নগর সাহিত্য পরিষদের যাত্রা শুরু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শতাধিক কবি, সাহিত্যিক ও সাহিত্যের শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে "বিজয়নগর সাহিত্য পরিষদ" নামের নতুন সাহিত্য সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

    ২৩ আগস্ট শনিবার বিকালে বিজয়নগর উপজেলার সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই উপলক্ষে কবি সাহিত্যিকদের মিলনমেলা বসে। 

    এসময় কবিতা আবৃত্তি, দিকনির্দেশনামূলক বক্তব্যের পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে "বিজয়নগর সাহিত্য পরিষদ" এর আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়। 

    উক্ত অনুষ্ঠানে সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৌহিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বাস্তবায়ন সংগ্রহ পরিষদের ছাত্র সংগঠনের আহবায়ক আমেরিকা প্রবাসী শাহ মোয়াল্লেম হোসাইন।

    "বিজয়নগর সাহিত্য পরিষদ" এর প্রতিষ্ঠাতা কবি মনির বিন মোবারক এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সাহিত্যের সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আসাদ সরকার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সাহিত্যের সন্ধানে সংগঠনের মাদবদী শাখার সহ-সভাপতি ফখরুল আলম নাদিম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মোঃ শিহাব উদ্দিন, সিরাজুল ইসলাম মেম্বার, সিরাজুল ইসলাম শুভা।

    অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন রেজুয়ান আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন কবির আহমেদ মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুরুল্লাহ মোঃ সাগর ও ওমর ফারুক হেলাল সহ বিজয়নগর উপজেলা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নরসিংদী থেকে আগত কবি দয়াল ফারুক, কবিমন কাউছার, শফিক ফকির, বিজয়নগরের কবি ওয়াসিম মোল্লা ও তাজুল ইসলাম নাহিদ।

    অতিথিরা বিজয়নগর উপজেলা সাহিত্য পরিষদের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করে এই সাহিত্য চর্চাকে নিয়মিত চালিয়ে যাওয়ার আহবান জানান। এসময় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সাহিত্য সাময়িকী বের করার মাধ্যমে নতুন পুরাতন লেখকদের লেখা প্রকাশিত করার মাধ্যমে লেখকদের উৎসাহিত করার বিষয়টি ঐক্যবদ্ধ ভাবে দাবী জানান।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন