শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • মাছের ঘের থেকে তুলে নিয়ে যুবককে খুন

    মাছের ঘের থেকে তুলে নিয়ে যুবককে খুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালীতে মাছের ঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

    রোববার ভোরে কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহত তোফায়েল আহমদ কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে এবং পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী ছিলেন।

    অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, হামলা চালিয়ে কর্মচারীদের মারধর ও মালামাল লুটপাট করে। পরে তারা তোফায়েলকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।’

    অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘রোববার ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে একব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর শুনে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়।’

    প্রাথমিকভাবে গোষ্ঠীগত এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পূর্ব শত্রুতার জের ধরে এ খুন হয়েছে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান মো. জসিম উদ্দিন চৌধুরী।

    মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন