শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২  মক্কাসহ সৌদির বিভিন্ন অঞ্চলে উচ্চ সতর্কতা জারি
  • বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

    বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালি থেকে নওয়াপাড়া পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

    অবস্থান কর্মসূচিতে সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহাল ছিল। বর্তমান নির্বাচন কমিশনের একটি আসন কমানো প্রস্তাব জেলাবাসীকে হতাশ করেছে। আমাদের বঞ্চিত করা চলবেনা। নির্বাচন কমিশন তার প্রস্তাব থেকে সরে না আসলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতর কঠোর আন্দোলন করা হবে। বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাতে ইতিমধ্যে বাগেরহাট জেলাজুড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    এসময়ে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবিসহ।

    এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

    কর্মসূচি অনুযায়ী রবিবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা-খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি, খুলনা-বাগেরহাট-পিরোজপুর-বরিশাল মহাসড়কের নওয়াপাড়া, মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট সদর, মোল্লাহাট সেতু, পিরোজপুর-বাগেরহাট ও সাইনবোর্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের সাইনবোর্ড মোড়সহ জেলা প্রশাসকের অফিসের সামনে সড়ক অবরোধ। একইদিন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি এবং সোমবার (২৫ আগস্ট) ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

    উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৩০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন