শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২  মক্কাসহ সৌদির বিভিন্ন অঞ্চলে উচ্চ সতর্কতা জারি
  • পরীক্ষা দিতে এসে কলেজে ছাত্রীর মৃত্যু

    পরীক্ষা দিতে এসে কলেজে ছাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। এ সময় তার মুখ দিয়ে গাঢ় পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। 

    পারিবারিক সূত্রে জানা গেছে, কোনো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

    মৃত শরিফা আক্তার লিপি শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের কন্যা। তার রোল নম্বর ছিল ২২১৬১২১। দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পরিবার জানিয়েছে।

    সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সে আমাদের মেধাবী ছাত্রী ছিল। তার আত্মার মাগফেরাত কামনায় আগামী ২৪ আগস্ট (রবিবার) বাদ যোহর কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

    হঠাৎ এ মৃত্যুতে সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন