শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৫ ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস
  • রামগঞ্জে রাতের পাহারায় সেচ্ছাসেবী ও পুলিশের যৌথ অংশগ্রহণ

    রামগঞ্জে রাতের পাহারায় সেচ্ছাসেবী ও পুলিশের যৌথ অংশগ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে সম্প্রতি চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল সংগঠন  ও ছাত্র প্রতিনিধি সদস্যরা বেশ কিছুদিন ধরে রাতের বেলায় পাহারা দিয়ে আসছে। 

    এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হলেও এবার সেই পাহারায় যুক্ত হয়েছে পুলিশও।

    জানা যায়, রাতে সেচ্ছাসেবীরা নিয়মিত পাহারায় থাকাকালে টহল পুলিশ তাদের সঙ্গে দেখা করে। এ সময় পুলিশ সদস্যরা সেচ্ছাসেবীদের সঙ্গে কিছুক্ষণ পাহারায় অংশ নেন এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

    পুলিশ ও সেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের আশা, এভাবে যৌথভাবে কাজ করলে চুরি ও ডাকাতির মতো অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন