শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২  মক্কাসহ সৌদির বিভিন্ন অঞ্চলে উচ্চ সতর্কতা জারি
  • সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ

    সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্যদের চলাচল ও দায়িত্ব পালনে গতি আনতে সাতক্ষীরায় সাইকেল বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ভাতাভোগী সদস্যদের হাতে সাইকেল তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. এফতেখারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিয়ারাজ আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রশিক্ষক এইচ. এম. ইশার আলী প্রমুখ।

    অনুষ্ঠানে সাত উপজেলার বিভিন্ন পর্যায়ের মোট ২৮ জন ভাতাভোগী সদস্যের মাঝে সাইকেল বিতরণ করা হয়। কর্মকর্তারা জানান, এ উদ্যোগ আনসার ও ভিডিপি সদস্যদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনে আরও সহজ ও কার্যকর করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন