কফি চকোলেট কেক রেসিপি

মোকা কেক হলো চকলেটের মৃদু স্বাদ আর কফির মনোরম মিলনের ফল। ঘরে বসেই সহজে তৈরি করা যায় এই কেক, যা কফি প্রেমীদের জন্য স্বপ্নের মতো। নরম ও সুগন্ধি কেকের প্রতিটি কাটা অংশে কফি ও চকোলেটের সুমধুর স্বাদ ছড়িয়ে পড়ে, যা সবার মুখে হাসি ফোটায়।
উপকরণ :
- ডিম - ৩ টি
- ময়দা - ১/২ কাপ
- কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ
- কোকো পাউডার - ২ টেবিল চামচ
- পাউডার সুগার - ১/২ কাপ + ২ টেবিল চামচ
- তেল - ২ টেবিল চামচ
- দুধ - ১/৪ কাপ
- বেকিং পাউডার - ১/২ চা চামচ
- কফি - ১ টেবিল চামচ
প্রস্তুত প্রনালী :
- প্রথমে ডিম আর সুগার বিট করতে হবে ৪ মিনিট বা ক্রিম না হওয়া পর্যন্ত, তেল দিয়ে বিট করতে হবে ১০ সেকেন্ড, বেশী বিট করা যাবে না।
- ময়দা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার ৩ বার চেলে নিতে হবে।
- দুধ আর কফি মিশিয়ে রাখতে হবে।
- ডিমের ব্যাটারের সাথে ৩ বারে চেলে রাখা ময়দা আর কফি মেশানো দুধ ৩ বারে ভালো ভাবে মিশিয়ে নেই।
- ৭" একটা পাউন্ড মোল্ডে বেকিং পেপার লাগিয়ে তেল ব্রাশ করে কেকের মিশ্রণ টা ঢেলে দিতে হবে।
- অন্যদিকে চুলায় একটি বড় ননস্টিক পাতিল বা যেকোন তলা ভারী পাতিল প্রি - হিট করতে হবে ফুল আচে পাচ মিনিট।
- পাতিলের ভিতর স্ট্যান্ড বসিয়ে তার উপর কেক এর পাএটি বসাতে হবে, এরপর ভালো করে পাতিলের মুখ বন্ধ করে প্রথম পাচ মিনিট ফুল আচে,পরে মিডিয়াম থেকে একটু কম আচে রাখতে হবে ৩৫ - ৪০ মিনিট সময় লাগবে।
- ওভেনে - ১৬০° তাপমাত্রায় ১০ মিনিট প্রি-হিট করে ৩৫-৪০ মিনিট বেক করলেই কেক তৈরি।
কেক এর মাঝখানে টুথ পিক ঢুকিয়ে চেক করতে হবে কেক হয়েছে কিনা, হয়ে গেলে টুথ পিক সুন্দর ভাবে উঠে আসবে, আর না হলে টুথ পিকে আঠালো ভাব লেগে যাবে, কেক হয়ে গেলে ঠান্ডা হলে মোল্ড বা পাএের চারদিকে ছুরি ঘুরিয়ে একটা সমান প্লেট এ উপর করলেই কেক বের হয়ে আসবে।
সুগার_সিরাপ রেসিপি
উপকরণ :
- চিনি ১ কাপ
- পানি ১ কাপ
- লেবুর রস ১ চা চামচ
প্রস্তুত প্রনালী :
- চিনি আর পানি জাল দিতে হবে, বলক আসলে নামিয়ে ফেলতে হবে, ঠান্ডা হলে লেবুর রস মিশাতে হবে তাহলেই তৈরি সুগার সিরাপ।
চকলেট_মুজ/মোকা ক্রিম রেসিপি -
উপকরণ :
- ডার্ক চকলেট - ১/২ কাপ
- হুইপড ক্রিম - ১/২ কাপ + ২ টেবিল চামচ
- আইসিং সুগার - ২ টেবিল চামচ
প্রস্তুত প্রনালী :
- ডাবল ব্রয়লার পদ্ধতিতে ডার্ক চকলেট আর ২ টেবিল চামচ হুইপড দিয়ে চকলেট মেল্ট করে নিতে হবে, চকলেট মেল্ট হলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে ৫-৭ মিনিট।
- এরপর একটা বাটিতে ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে বিট করতে হবে, আস্তে আস্তে ঘন হয়ে আসলে আইসিং সুগার দিতে হবে, তারপর ঘন ক্রিমি ফোম হয়ে আসলে ফ্রিজে রাখা ঠান্ডা মেল্ট চকলেট দিয়ে বিট করুন, ব্যাস হয়ে গেলো চকলেট মুজ/মোকা ক্রিম রেডি।
- কেক ঠান্ডা হলে নিজের পছন্দ মতো ২-৩ টা স্লাইস করে সুগার সিরাপ ব্রাশ করতে হবে, এরপর নিজের পছন্দ মতো চকলেট মুজ/মোকা ক্রিম দিয়ে ডেকোরেশন করলেই কেক তৈরি।
নোট -
-মাপ ঠিক রাখতে হবে।
- কেক ৪-৫ দিন পর্যন্ত নরম রাখতে চাইলে কেক হওয়ার পর সুগার সিরাপ ব্রাশ করতে হবে।
- কেকের ভিতর কাঁচা থাকলে আর ও ৫ মিনিট রাখতে হবে।
- ডিম রুম টেম্পারেচারের হতে হবে।
- হুইপড ক্রিম বানানোর আগে বাটি আর হুইস্ক টা অবশ্যই ৩০ মিনিট আগে ডিপ ফ্রিজে রাখবেন, ফ্রিজ থেকে বের করে ক্রিম তৈরি করবেন।
দৈএনকে/ জে .আ