মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সুন্দরবনের উপকূলে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 

    সুন্দরবনের উপকূলে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

    এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিগণ।

    পরে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

    এসময় আরও বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

    বক্তারা বলেন, দেশে দিন দিন মাছের চাষ বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে ৫০ লাখ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে। যা বাংলাদেশের মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি। বিশেষ করে বাগেরহাটে দেশের সব থেকে বেশি গলদা চিংড়ি উৎপাদন হয়। যা এই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন করেছে। অন্যদিকে বাগদা উৎপাদনে তৃতীয় জেলা বাগেরহাট। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন