সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল সৌরবিদ্যুৎ বাড়লে কমবে জ্বালানি ব্যয়, গবেষণায় বড় সাশ্রয়ের চিত্র ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দিলেন ডা. শফিকুর রহমান বজ্রপাতের ঝুঁকিতে বগুড়া থেকে চট্টগ্রাম, সতর্কতা জারি স্বচ্ছতার স্বার্থে অন্তর্বর্তী সরকারের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা, সাময়িকভাবে থামছে সংঘাত তামাক নিয়ন্ত্রণে তৃণমূল স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের ১০ বছর পর জাজের ব্যানারে পরীমনির প্রত্যাবর্তনের ইঙ্গিত দেশের বাজারে কমল সোনার দাম
  • আরব আমিরাতে হাটহাজারী সমিতি শারজাহ্ কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আরব আমিরাতে হাটহাজারী সমিতি শারজাহ্ কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরব আমিরাতে হাটহাজারী সমিতি শারজাহ্ কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতি কতৃক আয়োজিত শারজাহ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার ১৫ আগষ্ট দেশটির শারজাহ হুদায়বিয়া হল রুমে  হাটহাজারী সমিতির যুগ্ম  আহবায়ক এরশাদ আহমেদ শাহীনের সঞ্চালনায় এবং শারজাহ শাখার আহবায়ক এমএ মন্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সমিতির সাবেক আহবায়ক আলহাজ্ব রফিকুল আলম চেয়ারম্যান প্রধান ছিলেন বিশিষ্ট সংগঠক ও হাটহাজারী সমিতির সদস্য সচিব মুসা আল মাহমুদ চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সমিতি সিনিয়র সদস্য মোহাম্মদ এনাম, সিনিয়র সদস্য তাজুল ইসলাম তাজু, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মাদ আলম,মোসাপ্পা হাটহাজারী সমিতি যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল,যুগ্ম আহবায়ক জাহেদ হুসাইন,আজমান হাটহাজারী শাখা সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হান্নান যুগ্ম আহবায়ক তারেক সদস্য সচিব বাবুল,সহ প্রমুখ।

    মতবিনিময় সভায় হাটহাজারী সমিতি শারজাহ শাখা ১১ সদস্য বিশিষ্ট কমিটি সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী নিঝুম আল ফাদাহ গ্রুপ অপ এসপিআরপার্টস স্বত্বাধিকারী এম এ মন্নান কে আহবায়ক, এবং বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব কে সদস্য সচিব করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়, এছাড়া যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন, জসিম, শুক্কুর, হাবিব গনি, সৈয়দ হুসাইন, মোঃ রোকন,সহ প্রমুখ। 

    এ সময় বক্তরা বলেন হাটহাজারীর সকলে মিলে সংগঠক,সমাজকর্মী,বিভিন্ন পেশাজীবির সদস্যগণ, স্বেচ্ছাসেবী মানবতার সামাজিক দায়বদ্ধতা থেকে মাটি ও মানুষের জন্য কাজ করতে চান এবং প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র সুরক্ষায় হাটহাজারী বাসীকে এক যোগে কাজ করতে বলেন,অসহায় মানুষের পাশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

    পরিশেষে বাংলাদেশের সকলের মানব কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন