শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২  মক্কাসহ সৌদির বিভিন্ন অঞ্চলে উচ্চ সতর্কতা জারি
  • ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ৩ নিহত, ১৫ আহত

    ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ৩ নিহত, ১৫ আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-খুলনা মহাসড়কে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ফরিদপুরের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজে ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে।

    তারা হলেন- রঞ্জিত কুমার ও আরেকজন আতিয়ার শেখ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। ব্রিজের ওপর দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হলে ফের যানচলাচল শুরু হয়।

    হাইওয়ে করিমপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে, তাদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন