বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশ দূতাবাসে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

    বাংলাদেশ দূতাবাসে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যথাযোগ্য মর্যাদায় 'রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ ও July Beyond Borders' উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে July in Frames" শীর্ষক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার ১০ আগষ্ট কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান তৌহিদ ইমাম অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় রাষ্ট্রদূত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই সকল জুলাই শহিদ, জুলাই যোদ্ধা ও সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে ২০২৪-এর জুলাই- আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী শহিদ ও যোদ্ধাদের অসামান্য ত্যাগের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র "জুলাই অনির্বান" প্রদর্শিত হয়।

    অনুষ্ঠানের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন ও সকলকে সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।

    আলোচনা সভায় অংশ নেয়া প্রান্তিক পর্যায়ের প্রবাসী কর্মী, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ এবং অন্যান্য শ্রেণী ও পেশার প্রতিনিধিবৃন্দ ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকালীন সময়ে তাদের অভিজ্ঞতা ও রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও বাংলাদেশ কমিউনিটির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এছাড়া, তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

    সভাপতির বক্তব্যে  রাষ্ট্রদূত তারেক আহমেদ জুলাই আন্দোলনে প্রবাসীদের অসামান্য অবদানের কথা আরও একবার স্মরণ করেন। তিনি এই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশীদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজ নিজ জায়গা থেকে সৎ কর্মের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সকলকে অনুরোধের পাশাপাশি তিনি আমিরাতে বসবাসরত সকল প্রবাসীদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি আরও উজ্জ্বল করার লক্ষ্যে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দূতাবাস-এর সেবার মান উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের সার্বিক কল্যাণে দূতাবাস সবসময় তাদের পাশে থাকার কথা পূনর্ব্যক্ত করেন।

    এ সময়  আবুধাবি ও অন্যান্য নিকটবর্তী শহরে বসবাসরত প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী প্রতিনিধি এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের শেষে চব্বিশের জুলাই-আগস্ট মাসে নিহত শহিদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন