বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
  • বিজয়নগরে ১৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

    বিজয়নগরে ১৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজয়নগর থানা পুলিশের সক্রিয় অভিযানে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

    শুক্রবার রাতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি ঠিম বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর থেকে অভিযান পরিচালনা করে এই মাদক চালান আটক করা হয়েছে। 

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মোঃ মাসুম মিয়ার ছেলে মোঃ আরমান মিয়া (২১)। এসময় তাহার কাছ থেকে মাদকের কাজে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। 

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় নিয়মিত মাদক উদ্ধার অভিযানের ১৭০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামী কে আদালতে প্রেরণ করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন