শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সাংবাদিক এস এম আওলাদ হোসেনকে স্টার স্পোর্টসের সম্মাননা

    সাংবাদিক এস এম আওলাদ হোসেনকে স্টার স্পোর্টসের সম্মাননা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর শহরের স্বনামধন্য ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান স্টার স্পোর্টস জেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক নতুন কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম আওলাদ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেছে।

    শনিবার সকাল ১১টায় শহরের স্টার স্পোর্টস শোরুমে প্রতিষ্ঠানটির কর্ণধার মাহবুব আলম বাচ্চু ও বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুম বিল্লাহ রূপক আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছা স্মারক তুলে দেন।

    সম্মাননা গ্রহণকালে সাংবাদিক এস এম আওলাদ হোসেন স্টার স্পোর্টস কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “লক্ষ্মীপুর শহরে এমন একটি প্রতিষ্ঠান জেলার ক্রীড়ামোদীদের অনুপ্রেরণা হয়ে উঠেছে।” তিনি প্রতিষ্ঠানটির ক্রমোন্নতি কামনা করেন।

    স্টার স্পোর্টসের কর্ণধার মাহবুব আলম বাচ্চু বলেন, “ব্যবসা নয়, ক্রীড়ামোদীদের অনুপ্রেরণা দিতে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।” তিনি আরও জানান, নিজ এলাকায় একটি ক্রীড়া সংগঠন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন