শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের নিন্দা

    সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের নিন্দা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।

    বৃহস্পতিবার (৮ আগস্ট) সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন খালেদ ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলসহ কার্যনির্বাহী কমিটির নেতারা যৌথ বিবৃতিতে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই সরকারের কাছে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    নেতৃবৃন্দ আরও বলেন, অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

    বিবৃতিদাতা অন্যান্য সাংবাদিকরা হচ্ছেন, এসকে এম মেজবাহ্ উদ্দীন খালেদ, এমরানুল ইসলাম (মুকুল) , মোঃ ইব্রাহিম খলিল, টিপু দাশ গুপ্ত , রেজাউল হোসেন পলাশ , কামরুজ্জামান, ফারহান সিদ্দিক, ইমাম হোসেন ইমন, মামুনুর রশিদ মাহিন , সাজ্জাদ হোসেন, মোঃ মহিউদ্দীন, মামুনুর রশিদ , শেখ নাদিম , আব্দুল মামুন , এ কে অপু প্রমুখ ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন