মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশ টিএসসি শিক্ষক সমিতির খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ টিএসসি শিক্ষক সমিতির খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি (কেনিক) এর খুলনা বিভাগের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ, প্রধান বক্তা ছিলেন কেনিকের সাধারণ সম্পাদক আ,স,ম আহছান উল্লাহ (সাঈদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. আনিছুর রহমান মেধা, কেনিক সহ-সভাপতি গোলাম মোস্তফা,  কেনিক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল-আলাউদ্দিন।

কেনিক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রতিটি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, ইন্সট্রাক্টর ও জুনিয়র ইন্সট্রাক্টররা।

প্রধান অতিথি প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ তার বক্তব্যে টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতির খুলনা বিভাগের নতুন কমিটি ঘোষণা করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন