বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন
  • মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও কারবালা মাহ্ফিল অনুষ্ঠিত

    মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও কারবালা মাহ্ফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাউজানের কচুখাইন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াপাড়া কচুখাইন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), আহলে বাইতে রাসুল (দঃ) স্মরণ, আধ্যাত্মিক মহাপুরুষ শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর ফাতেহা শরীফ, মাইজভান্ডারী তরিকতের বিশেষ আলোচনা, কারবালা মাহ্ফিল ও তবররুক বিতরণ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ শুক্কুর সওদাগর এবং সঞ্চালনা ও মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ মোঃ শওকত রেজভী। উদ্বোধনী বক্তব্য দেন কচুখাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইরফানুল্লাহ আল-কাদেরী।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. ন. ক. ম. আকবর হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম গাউসুল আজম মাইজভান্ডারী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক মাইজভান্ডারী।

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ ইউসুফ আলী, কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী, জোন সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দীন, রাউজান (গ) শাখার সমন্বয়কারী কাজী মোহাম্মদ আসলাম, টিটন বৈদ্য এবং মোহাম্মদ আক্কাস উদ্দীন (মানিক)।

    বক্তারা তাঁদের বক্তব্যে কারবালার মহান আত্মত্যাগ, আহলে বাইতের শিক্ষা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর আধ্যাত্মিক জীবন ও তরিকতের গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা করা হয়।

    মাহ্ফিল শেষে মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

    অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও মাইজভান্ডারী ভক্তবৃন্দের উপস্থিতিতে মাহ্ফিল সার্থক ও মহিমান্বিত হয়ে ওঠে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন