শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • চট্টগ্রামে টানা বৃষ্টিতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে নগরবাসী

    চট্টগ্রামে টানা বৃষ্টিতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে নগরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে বুধবার (৬ আগস্ট) রাত থেকে অব্যাহত ভারী বৃষ্টিতে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা সংলগ্ন এলাকায় সড়ক ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

    টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। সড়কে পানি জমে থাকার কারণে গাড়ির সংখ্যাও কমে গেছে।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় ঢাকা পোস্টকে বলেন, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

    এদিকে টানা বৃষ্টিতে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

    রাহাত্তারপুল এলাকার বাসিন্দা মামুনুল হল বলেন, রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা। অফিসে যারা যাচ্ছেন তারা জুতা হাতে নিয়ে বের হচ্ছেন। গাড়িও পাওয়া যাচ্ছে না, পেলেও ভাড়া বেশি। এই ভোগান্তি জন্ম থেকেই দেখছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন