শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • হাটহাজারীতে শিক্ষার্থীদের মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ

    হাটহাজারীতে শিক্ষার্থীদের মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হাটহাজারী উপজেলায় শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন ও মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াতে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। 

    এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

    সারপ্রাইজ ভিজিটের সময় ইউএনও শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করে দেখেন কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ফোন এনেছে কিনা। শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত থাকার ব্যাপারে সচেতন করা হয় এবং ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য শিক্ষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, “মোবাইল ফোনের অপব্যবহার ও অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে। তাই প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “শিক্ষকদেরও তাদের দায়িত্বশীলতা বাড়াতে হবে। ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকল শিক্ষককে আহ্বান জানানো হয়েছে।”

    বিদ্যালয় প্রধানগণ ও অভিভাবক মহল উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় এটি সময়োপযোগী সিদ্ধান্ত।

    উল্লেখ্য, গত ৩১ জুলাই অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, হাটহাজারী উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। 

    একইসঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

    তাছাড়া সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন আসক্তি, অনলাইন গেম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 

    পাশাপাশি, অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন