বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার 
  • ভারী বৃষ্টিতে ডুবল সড়ক, সাজেকে আটকা কয়েকশ পর্যটক

    ভারী বৃষ্টিতে ডুবল সড়ক, সাজেকে আটকা কয়েকশ পর্যটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের একাধিক স্থানে ধস নেমেছে। এতে করে সাজেক ভ্যালির সঙ্গে খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে বেড়াতে যাওয়া অন্তত কয়েকশ পর্যটক আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার ও যোগাযোগ পুনরুদ্ধারের কাজ দ্রুত শুরু হবে।

    তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের সড়কে পানি না সরা পর্যন্ত আপাতত সাজেকেই অবস্থান করতে হচ্ছে।

    সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে। তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়া আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার গণমাধ্যমকে বলেন, গতকাল মাচালং বাজার এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আজ নতুন করে বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।

    তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সাজেকের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন