শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

    ব্রাহ্মণবাড়িয়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের শিশু কন্যাকে(১২) ধর্ষণের অভিযোগে হুমায়ূন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    সোমবার (৪ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। হুমায়ুন মিয়া আসকর আলীর ছেলে। 

    মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

    বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি হুমায়ুনের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে হুমায়ুন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

    ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল তারই পিতা। গত রোববার রাতেও একই কাজ করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে থানায় এসে অভিযোগ করেন। পরে পুলিশ হুমায়ুনকে আটক করে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন