শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেফতার

    কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, অভিযুক্ত নারী একাধিকবার ভিকটিমের নগ্ন ভিডিও ধারণ করে তা দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় মাস ধরে তাকে নিপীড়ন করছিলেন।

    সোমবার (৪ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

    গ্রেফতার শারমিন আক্তারের (২০) বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। চাকরির সূত্রে নগরীর চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

    চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ গনমাধ্যমকে জানান, শারমিন ও তার সমবয়সী বান্ধবী একই বাসায় থাকেন। তারা একই কারখানায় চাকরি করেন। আক্রান্ত তরুণী বিবাহিত, তবে স্বামী থাকেন গ্রামের বাড়িতে। অন্যদিকে শারমিন অবিবাহিত।

    সোমবার রাত সাড়ে ১২টার দিকে আক্রান্ত তরুণীর বাবা থানায় গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ রাতেই ওই বাসায় অভিযান চালায়। এর পর শারমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

    ওসি আফতাব বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি, শারমিন অনলাইনে অর্ডার দিয়ে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ। সেই পুরুষাঙ্গ বেল্ট দিয়ে লাগিয়ে শারমিন দেড়মাস আগে তার বান্ধবীকে জোরপূর্বক প্রথম ধর্ষণ করে। সেটা আবার ভিডিও করে রাখে। সেই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দেড়মাস ধরে তাকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যায়। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। এর পর গতকাল (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণ করে। তখন ওই তরুণী তার বাবার কাছে এ ঘটনা প্রকাশ করে।’

    গ্রেফতার শারমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন